ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাজাপুরে জমি বিরোধের জেরে এক ব্যক্তি গুলিবিদ্ধ, আগ্নেয়াস্ত্র উদ্ধার

    রাজাপুরে জমি বিরোধের জেরে এক ব্যক্তি গুলিবিদ্ধ, আগ্নেয়াস্ত্র উদ্ধার
    প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ‍আহত ব্যক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমির সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আব্দুল করিম বাবুল মৃধা (৫৭) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

     

    এ ঘটনার পর দুপুরে অভিযুক্ত উপজেলা বিএনপির সহ সভাপতি ও লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক মাহফুজুর রহমানের বাসা থেকে রাজাপুর থানা পুলিশ লাইসেন্সধারী একনলা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করে। 

    গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে ও মেডিকেল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করেন। গুলিবিদ্ধ  বাবুল মৃধার ছোট ভাই বরকত মৃধা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মাহফুজুর রহমানের সাথে জমি নিয়ে বাবুল মৃধার বিরোধ চলে আসছিলো। শনিবার ওই বিরোধীয় জমিতে জোরপূর্ববক সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে থানায় অভিযোগ দেয়া হয়। ‍এর পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

    কিন্তু রোববার সকালে পুলিশী নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবার কাজ শুরু করলে বাবুল মৃধা ও তার ছোট ভাই বরকত বাধা দিতে গেলে বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে ঘরের সামনের কক্ষের জানালা দিয়ে বাবুলকে লক্ষ করে গুলি ছোঁড়া হয়। এতে তার হাত ও পেটে একাধিক জখম হয়।

     রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল সহকারি কনক প্রভা জানান, হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রেফার করা হয়েছে। রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে লাইসেন্সধারী একনলা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অভিযুক্ত মাহফুজকে আটক করা সম্ভব হয়নি।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ