ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • দৌলতখানে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

    দৌলতখানে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ভোলার দৌলতখানে ৭ বছরের এক শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। 

    অভিযুক্ত আঃ খালেক উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের  বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল খালেক পলাতক রয়েছেন। 

    শিশুর মা অভিযোগ করে জানান, গত মঙ্গলবার ঘর থেকে তার মেয়ে রাস্তায় বের হয়। এসময় অভিযুক্ত আব্দুল খালেক কিছু কিনে দেয়ার প্রলোভন দিয়ে বাড়ীর পাশের একটি মাদ্রাসার ছাদে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আব্দুল খালেক পালিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। 

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ