ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

Motobad news

সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’

করোনার কারণে চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, গতবার সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে সংক্রমণ অনেকটা কমে গিয়েছিলো। আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে, গতবারের অভিজ্ঞতায় নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ কমে নিয়ে যাওয়ার সম্ভব হবে। এজন্য এ বছর নভেম্বর ও ডিসেম্বরে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি উল্লেখ করেন, ‘ঈদুল আযহার পরপর এইচএসসির ফরম পূরণ অনলাইনে শুরু হবে। কোনো শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। অল্প বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই ফিও কম নেওয়া হবে। এ বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা জারি করা হবে।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন