ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী

    পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে এক পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার দুপুরে প্রতিষ্ঠানসংলগ্ন মাঠে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পান।

    (২০ এপ্রিল) সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেলালুর রহমান। আহত মেহেদী হাসান প্রতিষ্ঠানটির এ বছরের এসএসসি পরীক্ষার্থী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠানটিতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত রবিবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে মেহেদী হাসান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

    একই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী কামরুল হাসান বলেন, কী কারণে এই হামলা হয়েছে, আমরা জানি না। স্টেডিয়ামের সামনে যেতেই অপর গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে মেহেদীর মাথা ফেটে যায়।

    প্রতিষ্ঠানের শিক্ষক মনিউল হাসান জানান, প্রায়ই শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে রাজনৈতিক নেতারা এসব ঘটনার মীমাংসা করলেও তা স্থায়ী সমাধান আনতে পারে না। ফলে সংঘর্ষের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে।

    অধ্যক্ষ মোহাম্মদ হেলালুর রহমান বলেন, ঘটনাটি তিনি প্রথমে একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন। পরে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

    পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছিল। তাকে ভর্তি করার পরামর্শ দেওয়া হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

    পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, গত বছরেও একাধিকবার প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ ধরনের ঘটনায় কার্যকর আইনি পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ