ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • রাজাপুরে মসজিদের নির্মাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

    রাজাপুরে মসজিদের নির্মাধীন দেয়াল ভেঙে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মানাধীন দেয়াল ও মাচান ভেঙে নিচে চাপা পড়ে পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ পূর্ব রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে এবং দুই সন্তানের জনক। 

    সাথে থাকা শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মান করা ওয়ালের সাথে মাচান তৈরি করে সেই মাচানের ওপড়ে উঠে লিনটন নির্মানের কাজ করছিলো পলাশ। বিকেলে হঠাৎ ওই নির্মান করা ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে পলাশ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

    নিহত পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মান কাজের ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন সিমেন্টের পরিমান কম দিয়ে ওয়াল নির্মান করার কারনে ওয়াল ভেঙে পড়ে এ নিহতের ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তার মতামত পাওয়া যায়নি। 

    রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ