ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মনপুরায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া 

    মনপুরায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জোহর বাদ হাজিরহাট মার্কাজ জামে মসজিদে উপজেলা যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলের ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

    পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন হাজিরহাট মার্কাজ জামে মসজিদের ইমাম মুফতী মাও. মোঃ ইউসুফ। 

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেস ক্লাব সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক অহিদুর রহমান, সাবেক প্রেস ক্লাব সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম শাহীন, সাবেক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহউদ্দিন, সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি হাওলাদার আমীর, আজকের প্রত্রিকা প্রতিনিধি সীমান্ত হেলাল, আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, সাংবাদিক মিজানুর রহমান জুয়েল, প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ শহীদ, সাংবাদিক আল মামুন ও মোঃ রাকিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ