ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনা: বরিশালে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১৫

    করোনা: বরিশালে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১৫
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতীতের সব রেকর্ড ভেঙে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জন। একই সময়ে উপসর্গ নিয়ে ১১ এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৫ শতাংশ।

    মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সব চেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৪৯২ জন, মোট শনাক্ত ১০ হাজার ১০৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৪০ জন। সুস্থ হন ৬ হাজার ৯১৭ জন।

    দ্বিতীয় সর্বোচ্চ ঝালকাঠি জেলায় ১০৭ জন, মোট আক্রান্ত হলেন ২ হাজার ৮৯৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন।

    পিরোজপুর জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৯৪ জন, মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন।

    পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৮১ জন, মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৩ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৭ জন।

    ভোলা জেলায় নতুন শনাক্ত হয়েছে ৩৩ জন, মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৬ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০ জন।

    বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৭৪ জন, মোট আক্রান্ত  হয়েছেন ১ হাজার ৯৭৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮১ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩১১ জন রোগী আছেন।

    এর মধ্যে ৯৮ জনের করোনা পজিটিভ, ২১৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২০০ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১১০ জন পজিটিভ ও ৭৮ জন নেগেটিভ হয়েছেন।

    প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ২২ জনের। শনাক্ত হয়েছিলেন ৫৭৫ জন। আক্রান্তের হার ছিল ৬৪ দশমিক ৩৪ শতাংশ।

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৬ জেলায় মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৬৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৮ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ