ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কথা ভাবেন: পংকজ নাথ এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কথা ভাবেন: পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ অর্থ ও চাল বিতরণ কালে প্রথান অতিথি  স্থানীয় সাংসদ পংকজ নাথ এমপি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগনের কথা ভাবেন। 

সে জন্য বিশ্বব্যাপী মহমারী করোনা ভাইরাসের প্রাদুভাবে চলমান লকডাউনে কর্মজিবী মানুষের অসহায়ের কথা চিন্তা করে তাদের জন্য ১০ কেজি করে চাল, ও নগদ ৫ শত টাকা করে পাছিয়েছে। সেই লক্ষে আজ এগুলো দেওয়া হল পর্যায় ক্রমে সকলের মাঝে বিতরন করা হবে। 

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন