ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • বন্ধ থাকা সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ

    বন্ধ থাকা সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ
    ছবি : বাংলাদেশ সচিবালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে চলমান বিধিনিষেধে সরকারি অফিসের সব কার্যাবলি ভার্চুয়ালি পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১১ জুলাই) বিভাগ থেকে সব সিনিয়র সচিব/সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।’

    ‘এক্ষেত্রে সব সরকারি অফিসের দাফতরিক কাজগুলো ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

    মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়। সংক্রমণ না কমায় বিধিনিষেধ আগামী ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এ সময় সরকারি কয়েকটি অফিসের দাফতরিক কাজ ভার্চুয়ালি চলছে।

    এবার করোনাকালে বন্ধ থাকা বাকি সরকারি অফিসের দাফতরিক কাজগুলো ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ