ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরী থেকে বিপুল সংখ্যাক মজুতকৃত নকল সিগারেট জব্দ ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো বরিশালসহ আরও যেসব জেলা   সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান 
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না :এমপি শাহে আলম

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না :এমপি শাহে আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবেন না। 

    রবিবার (১১ জুলাই) বেলা ১১টায় শিকারপুর ইউনিয়ন পরিষদ ভবনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। 

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, শিকারপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সম্পাদক নজরুল ইসলাম মাঝি, যুবলীগ সভাপতি মাহাবুব ইসলাম বাদল, ইউপি সদস্য আশ্রাব আলী রাড়ী, মোঃ সেলিম মুন্সি, জুবায়ের মিয়া, মোঃ ফরিদ হোসেন, শিউলি বেগম প্রমূখ। 

    এ সময় ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ ৭শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও পৌরসভাসহ  উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেন স্থানীয় সাংসদ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ