ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • একসঙ্গে সময় কাটাচ্ছেন নুসরাত-যশ!

    একসঙ্গে সময় কাটাচ্ছেন নুসরাত-যশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরাসরি কিছু বলছেন না তারা। কিন্তু আকার-ইঙ্গিতে ঠিকই বুঝিয়ে দিচ্ছেন প্রেমের কথা। সেসব ইঙ্গিত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নিয়মিতই। বলছি টালিউডের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তের কথা।

    এক দিকে নুসরাত জাহান মা হচ্ছেন, অন্য দিকে সেই সন্তানের পিতা হিসেবে যশের নাম ঘুরে বেড়াচ্ছে বাতাসে। এসব বিতর্কের মাঝেই স্ট্রেস কমাতে কখনো তারা জিম করছেন, কখনো প্রিয় পোষ্যকে নিয়ে মেতে উঠছেন খুনসুটিতে।

    এবার নুসরাত ও যশ একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। যদিও তাদেরকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যায়নি। তবে তাদের ছবি তোলার স্থান এক হওয়ার সুবাদে দুইয়ে দুইয়ে চার মিলে গেছে।

    শনিবার (১০ জুলাই) ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন যশ। তাতে দেখা যায়, নীল শার্ট আর জিন্স পরে একটি সাদা পিলারের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন কালো রঙের একটি হার্ট চিহ্ন।

    এর এক ঘণ্টা পর নুসরাতও দুটি ছবি পোস্ট করেন তার ইনস্টা অ্যাকাউন্টে। তার পরনেও নীল রঙের পোশাক। এবং তার ব্যাকগ্রাউন্ডেও রয়েছে একই স্থান। তিনিও ক্যাপশনে রেখেছেন হার্টের ইমোজি। বোঝার বাকি নেই, একসঙ্গে থাকার সময়টাকে দারুণ উপভোগ করছেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ