ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকান্ডে চরফ্যাসনের ৩ শ্রমিক নিঁখোজ 

     রূপগঞ্জে কারখানায় অগ্নিকান্ডে চরফ্যাসনের ৩ শ্রমিক নিঁখোজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়নগঞ্জের রূপগঞ্জে সেজান সুজ ফ্যাক্টরী দুর্ঘটনায় নিঁখোজ রয়েছেন ভোলার চরফ্যাসনে ৩ শ্রমিক। যাদের গত ৩ দিনেও সন্ধান মেলেনি। তবে এ তিনজনই ঘটনার দিন কারখানার চতুর্থতলায় কাজ করছিলেন বলে নিশ্চিত করেছে তাদের পরিবার।

    ওই দুর্ঘটনার পর থেকে তাদের পাওয়া যাচ্ছেনা। সেদিন তাদের ভাগ্যে কি ঘটেছে তাও জানেনা নিখোঁজদের পরিবার। তারা বেঁচে আছেন কিনা তাও জানা নেই  উপজেলা প্রশাসনের। তবে উপজেলা প্রশাসন বিষয়টির সার্বিক খোজ-খবর নিচ্ছে।

    চরফ্যাসনে নিঁখোজ ৩ শ্রমিক হলেন, চরফ্যাসন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ফজুলের ছেলে হাসনাইন (১২) এবং একই বাড়ির কবিরের ছেলে রাকিব (২৮) এবং এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আ: মান্নানের ছেলে নোমান। এরমধ্যে হাসনাইন এবং রাকিব সেমাই প্যাকেটজাত করনের কাজ করতো।  নিখোঁজ ৩ জনের মধ্যে দুই জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

    আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল এমরান প্রিন্স জানান, রাকিব ও হাসনাইন নিহত হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। তারা তখন (দুর্ঘটনার দিন) কারখানার চতুর্থতলায় কাজ করছিলেন।

    এদিকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে চলছে কান্না-আহাজারি। ছেলের কথা বার বার মনে করে কান্না ভেঙ্গে পরছেন স্বজনরা। দুঘটনার পর থেকে ওই সব পরিবারে যেন চলছে শোকের মাতম। কেউ সন্তান কেউ বাবা হারিয়েছেন। কারখানায় কাজ করতে গিয়ে নিখোজ শ্রমিকদের  দরিদ্র পরিবারগুলো যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

    নিখোঁজ হাসনাইনের বাবা ফজলু মুঠোফোনে জানান,  তার ছেলে (হাসনাইন) ফ্যাক্টরিতে কাজ করতো। কারিগর রাকিবের সহকারি হিসাবে ওই ফ্যাক্টরীর চতুর্থ তলায় কাজ করতো। দুর্ঘটনার দিনও তারা কারখানায় অবস্থান করেছিলো।

    জানতে চাইলে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, এখন পর্যন্ত আমরা ৩ জনের নাম-ঠিকানা পেয়েছি, তারা সবাই চরফ্যাসন উপজেলার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত কারখানার শ্রমিক ছিলেন। তবে তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমার ঢাকায় সার্বক্ষনিক যোগাযোগ রাখছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ