ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

Motobad news

অক্টোবরে হচ্ছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা

অক্টোবরে হচ্ছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের ২০২০-২১ সেশনের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। ৯ জুলাই বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা নেয়া হবে৷ তবে পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে৷


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন