ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি 

    প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি 
    চলতি বছরের মার্চে ঢাকা সফরে এলে বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে মোদি লিখেছেন, আম পাঠানোর এ সৌজন্যতা তাকে ছুঁয়ে গেছে।

    ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।  


    চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন,বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এটি সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, তা আবার স্মরণ করিয়ে দিল।

    করোনা মহামারির বাধার পরও ঢাকা-নয়া দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক সকল ক্ষেত্রে এগোচ্ছে বলেও চিঠিতে লিখেছেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি লিখেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে উভয় সরকার অঙ্গীকারাবদ্ধ। 

    গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক ট্রাক ‘হাড়িভাঙা’ আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও  পাঠানো হয় ৩০০ কেজি আম।  

    আম পেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শেখ হাসিনাকে পাঠানো ওই চিঠিতে মমতা লেখেন, ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।

    এদিকে আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ