ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ৪০ শতাংশ বাংলাদেশি কর্মী নিতে পারবে সৌদির বেসরকারি প্রতিষ্ঠান

    ৪০ শতাংশ বাংলাদেশি কর্মী নিতে পারবে সৌদির বেসরকারি প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ও ভারতীয় কর্মীসংখ্যার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে প্রতিষ্ঠানগুলো দেশ দু'টি থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ কর্মী নিতে পারবে। বৃহস্পতিবার (৮ জুলাই) সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

    মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল কিওয়ার বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মোট কর্মীর ৪০ শতাংশ বাংলাদেশি ও ভারতীয় নিয়োগ দিতে পারবে। আর ইয়েমেনিদের ক্ষেত্রে এ সংখ্যা ২৫ শতাংশ।


    ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি ই-মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে।


    নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সংখ্যার চেয়ে এসব দেশের কর্মীসংখ্যা বেশি আছে, তারা ওই কর্মীদের কাজ ও বসবাসের সুযোগ দিতে পারবে। তবে নতুন করে কর্মী আনতে গেলে ‘নতুন নির্দেশনা’ মানতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ