ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ওসি আলী আর্শাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের সভাকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন বালী, সাবেক সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, মহসিন মিঞা লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি, দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হক মুন্না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, কল্যান কুমার চন্দ, রফিকুল ইসলাম প্রমূখ।

    মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ আলী আর্শাদ উজিরপুরে মাদকের জিরো টলারেন্সের ঘোষনা দিয়ে সাংবাদিকদের কাছে তথ্য দিয়ে সহায়তার আহবান জানান। সাংবাদিক ও পুলিশ মূদ্রার এপিঠ ওপিঠ। দেশকে উন্নয়নের শিখরে পৌছাতে কোন অপশক্তিকে বাঁধা সৃষ্টি করতে দেয়া হবে না। জাতির বিবেক সাংবাদিকের একটি সঠিক তথ্যে দেশের বড় উপকার হতে পারে। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ আইন শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

    এ সময় প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার ও সাবেক সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, মহসিন মিঞা লিটন দীর্ঘ সময় আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।        


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ