ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বাঁচানো গেল না দুই মাথা তিন পা বিশিষ্ট নবজাতকটি

    বাঁচানো গেল না  দুই মাথা তিন পা বিশিষ্ট নবজাতকটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন ভূমিষ্ঠ হতে যাওয়া সন্তান স্বাভাবিক নয়। তারপরও মেনে নিয়েছিলেন জলিল-শারমিন দম্পতি। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না দুই মাথা তিন পাওয়ালা নবজাতকটি। মঙ্গলবার (০৬ জুলাই) বরিশাল নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়ার কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ওই নবজাতকের বাবা আ. জলিল। তিনি জানান, আল্লাহ যেমন সন্তান দিয়েছিল, বাঁচিয়ে রাখলে যত্ন সহকারে লালনপালন করতাম। কিন্তু আল্লাহ নিয়ে গেল। মঙ্গলবার রাতে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা গেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের আ. জলিলের স্ত্রী শারমিন (৩৫) গর্ভধারণের পাঁচ মাস পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন, অনাগত সন্তানের দুটি মাথা ও দুটির অধিক পা রয়েছে। যদিও পিরোজপুরে একটি ক্লিনিকে ডাক্তার দেখালে সেখান থেকে জমজ সন্তানের কথা বলা হয়।

    তবে গর্ভধারণের পূর্ণাঙ্গ সময়সীমা পার হলে মঙ্গলবার (৬ জুলাই) গাইনি চিকিৎসক ডা. তানিয়া আফরোজের তত্ত্বাবধায়নে সিজার হলে দুই মাথা, তিন পা ও দুই হাত বিশিষ্ট নবজাতকের জন্ম হয়। প্রসবের পর নড়াচড়া না থাকলেও মল ত্যাগ করে শিশুটি। এরপর সেখানকার চিকিৎসকরা শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে মৃত শিশুই নিয়ে এসেছিল। এদিকে সিজারের পর কিছুটা রক্তের সংকট দেখা দিলেও বর্তমানে প্রসূতি মা সুস্থ রয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ