ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সৌদি আরব ও কুয়েতগামী কর্মীরা আগে টিকা পাবেন

    সৌদি আরব ও কুয়েতগামী কর্মীরা আগে টিকা পাবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার বিদেশগামী বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষে প্রবাসী অধ্যুষিত কুমিল্লা জেলার নিবন্ধন কার্যক্রম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিচালিত হচ্ছে। ২ থেকে ৪ জুলাই জুলাই পর্যন্ত মোট ৩ দিনে কুমিল্লা জেলার ৭৯৯ জন প্রবাসী কর্মীর নাম নিবন্ধন করা হয়েছে। 

    সরেজমিনে দেখা যায়, ভোর থেকে নিবন্ধনের উদ্দেশে অভিবাসী কর্মীরা অফিসের সামনে সমবেত হন এবং নিবন্ধন করেন।


    সৌদি আরব প্রবাসী মোহাম্মদ, ওমান প্রবাসী আব্দুল জলিল, দুবাই প্রবাসী মো. সোলেমান ভুঁইয়া, কুয়েত প্রবাসী ফিরোজ মিয়া নিবন্ধন সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের টিকা প্রদানের উদ্যোগকে স্বাগত জানান। 

    কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, সু-শৃঙ্খলভাবে সেবা প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে নিবন্ধন ফি ২০০ টাকা জমা করে প্রবাসী কর্মীরা প্রয়োজনীয় কাগজপত্র অফিসে দিতে পারবেন।  

    তিনি বলেন, "আমি প্রবাসী" অ্যাপসের মাধ্যমেও ঘরে বসে প্রবাসী কর্মীরা নিজের নিবন্ধন নিজেই সম্পন্ন করতে পারবেন।

    তিনি আরও বলেন, টিকা সুবিধা পর্যায়ক্রমে সবাই পাবেন। তবে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীরা আগে টিকা পাবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ