ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • চিকিৎসকদের বদলির আদেশ স্থগিত

    চিকিৎসকদের বদলির আদেশ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসকদের বদলির প্রজ্ঞাপনে তথ্যে ভুল থাকায় সংশ্লিষ্টদের বদলির আদেশ স্থগিত করা হয়েছে।
     
    মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বদলির আদেশ স্থগিত করে। আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    এর আগে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সহস্রাধিক চিকিৎসককে একসঙ্গে বদলি করে স্বাস্থ্য সেবা বিভাগ।

    এর মধ্যে সোমবার (৫ জুলাই) একদিনে স্বাস্থ্য ক্যাডারের প্রায় এক হাজার চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। আর আগের দিন রোববার (৪ জুলাই) বদলির আদেশ এসেছে আরও শতাধিক চিকিৎসকের। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।

    এর মধ্যে পাঁচজন সহকারী সার্জনকে গত ৫ জুলাইয়ের সংশোধিত প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তাদের খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অধিদফতরে ওএসডি করা হয়।

    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ