ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • আগৈলঝাড়ায় সাবেক সেনা সদস্যর মৃত্যু

    আগৈলঝাড়ায় সাবেক সেনা সদস্যর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য নুর মোহাম্মদ গাজী (৭২) ইন্তেকাল  করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

    শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে তিনি  মৃত্যুবরন করেন। মঙ্গলবার বাদ যোহর দক্ষিণ শিহিপাশা আস শামস ঈদ গাঁ মাঠে নুর মোহাম্মদ গাজীর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

    এর আগে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাকে গার্ড অফ ওনার প্রদান করেন।  তাঁর মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কামটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবুল সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ