ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩তম জন্মদিন

    ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩তম জন্মদিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান। আজ তার ৬৩ তম জন্মবার্ষিকী। ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার নবীনগরে তিনি জন্মগ্রহণ করেন।

    এ বছর যখন তার জন্মজয়ন্তী উদযাপন করার আয়োজন চলছে, ঠিক তার ছয় মাস আগে গেল বছরের নভেম্বরে তিনি অসংখ্য সংগীতানুরাগীকে শোক ও বেদনার সাগরে ভাসিয়ে অকালে চিরতরে বিদায় নিয়েছেন।


    তবে তাকে স্মরণ করতে মরণোত্তর জন্মজয়ন্তী উদযাপন করছে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন।

    এ উপলক্ষে সংগীত ও কথামালার এক লাইভ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে এই ফাউন্ডেশন। অনুষ্ঠানটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ আশীষ খান। আরও রয়েছেন উস্তাদ ইউসুফ খান (তবলা), আফসানা খান (সিতার), রুখসানা খান (সরোদ), সিরাজ আলী খান (সরোদ), জাকির হোসেন(তবলা), তানিম হায়াত খান রাজিত (সরোদ) প্রমুখ।

    তার শিষ্য ও পরবর্তী প্রজন্মের শিল্পীদের মধ্যে রয়েছেন পারভেজ খান (সরোদ), মুরসালিন হিমু(সিতার), খাজা মো. মাসুম বিল্লাহ (বাঁশী), পৃথুল অর্ণব (সরোদ) প্রমুখ।

    কথামালায় অংশ নেবেন ওস্তাদ আশীষ খান, কবি আলফ্রেড খোকন, সিতার বাদক অধ্যাপক রিনাত ফৌজিয়া ও মনিরুল ইসলাম।

    এই প্রসঙ্গে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশনের আহবায়ক পূরবী খান বলেন, ‘এই মহতী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সংগীত সাধনার পরম্পরা রক্ষার্থে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। যথাসময়ে উক্ত অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের এই উদ্যোগকে সার্থক করার জন্য আগ্রহী সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

    প্রসঙ্গত, ১৯৭২ সালে চাচা বাহাদুর হোসেন খানের সঙ্গে যুগলবন্দি হয়ে আলাউদ্দিন সংগীত সম্মেলনে সরোদ পরিবেশন করে প্রশংসিত হন ওস্তাদ শাহাদাত হোসেন খান। সংগীতে অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ