ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ঝালকাঠিতে পৌর ভূমি অফিস নির্মাণ নিয়ে উত্তেজনা

    ঝালকাঠিতে পৌর ভূমি অফিস নির্মাণ নিয়ে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরের কালিবাড়ি এলাকায় পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার সকালে ঠিকাদার একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করলে কালিবাড়ি ও ভূকৈলাশ দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কাজে বাধাঁ দেয়। পরে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যায়। 

    ঝালকাঠির শ্রী শ্রী রক্ত কমলেশ্বর শিবঠাকুর ও দেবদেবীর মন্দির ও ভূকৈলাশ দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনা কমিটির দাবি, তাদের দখলীয় ১২ শতাংশ দেবোত্তর সম্পত্তির ওপর জেলা প্রশাসন পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু করে। তবে জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, এটি দেবোত্তর সম্পত্তি নয়, সরকারের ১ নম্বর খতিয়ানের জমি। বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, সুতরাং আদালত যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী কাজ করা হবে।  

    জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ কাজে ৬৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।  মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান গত ৬ জুন আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজ শুরু করেন। ভবন নির্মাণের মাঝামাঝি সময় দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনা কমিটির পক্ষ থেকে কাজে বাধা দেওয়া হয়। এর পরেও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। আদালত জেলা প্রশাসককে শোকজ নোটিশ দেন। 

    শোকজ নোটিশের পরও সোমবার সকালে ঠিকাদার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করলে দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ কমিটির লোকজন বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে হিন্দু জোটের ঝালকাঠির মুখপাত্র পিনাকি দাস বলেন, দুইশ বছরের পুরনো দেবোত্তর সম্পত্তিতে কিভাবে ভূমি অফিসের ভবন নির্মাণ করা হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমাদের দাবি এ অফিস অন্যত্র সরিয়ে নেওয়া হোক।  

    দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বলেন, একসময় কালিবাড়ি মন্দিরের পুজোর জন্য পুকুরের পানি ব্যবহার করা হতো। সেই পুকুর ভরাট করে ভ‚মি অফিসের নির্মাণ কাজ করা হচ্ছে।  

    এটি দেবোত্তর সম্পত্তি নয় দাবি করে ঝালকাঠি জেলা প্রশাসক মো জোহর আলী বলেন, ঝালকাঠি সদরের কালিবাড়ি সড়কে একটি পুরাতন ভবনে ঝালকাঠি পৌর ভ‚মি অফিস রয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬৭ লাখ টাকা ব্যায়ে পুরাতন অফিসের পাসে ১ নম্বর খতিয়ানের জায়গায় একটি নতুন দোতলা ভবন নির্মান কাজ শুরু করে। দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ কমিটি ওই সম্পত্তি তাদের দাবি করে আদালতে মামলা দায়ের করেছে। আদালত যে নির্দেশ প্রদান করবে আমরা সেই অনুযায়ী কাজ করবো। জোড় করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ সত্য নয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ