ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

    ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ সময়ে করোনায় ছয়জন এবং উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জন। আরটিপিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭ শতাংশ।

    সোমবার (০৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১৫৭ জন। এ পর্যন্ত এ জেলায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫২ জন। ২৪ ঘণ্টায় জেলায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৩২ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৮৩ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ৩২৭ জন।

    ভোলায় নতুন শনাক্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ১০৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২ জন।

    পিরোজপুরে নতুন শনাক্ত হয়েছে ৮৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৯ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪০ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৭ জন।

    বরগুনায় নতুন শনাক্ত হয়েছে ৩৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৫২৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৩ জন।


    ঝালকাঠিতে নতুন শনাক্ত হয়েছে ১০০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৭ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪৪ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২২০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৪৭ জন করোনা পজিটিভ, ১৭৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫৯ দশমিক ৫৭ শতাংশের করোনা পজিটিভ এসেছে।

    প্রসঙ্গত, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২১ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৫ জন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ