ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মোদি-মমতার জন্য ২৬০০ কেজি আম উপহার প্রধানমন্ত্রীর

    মোদি-মমতার জন্য ২৬০০ কেজি আম উপহার প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ (২,৬০০ কেজি) আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


    বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপধ্যায়কে ২৬০ কার্টনের এ আমের চালানটি পাঠায় বাংলাদেশি ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ নং কাভার্ডভ্যানে। এটা বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়িভাংগা আম। ঢাকার রফতানি কারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লি. এর মাধ্যেমে বেনাপোল নোম্যন্সল্যান্ডে আমের এ চালানটি আসে।


    এ সময় বেনাপোল নো ম্যানস ল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টন) আম গ্রহণ করেন।


    বাংলাদেশের পক্ষে এ সময় নো ম্যানস ল্যান্ডে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার অনুপম চামকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মানুন কবির তরফদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বিজিবির সদস্যরা।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ