ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • পুলিশের চেকপোস্টে শাস্তি পেলেন পুলিশ

    পুলিশের চেকপোস্টে শাস্তি পেলেন পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাইরে ঘুরতে বের হয়ে শাস্তির মুখে পড়েছেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামান। রোববার (০৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পড়েন এই পুলিশ সদস্য। এ সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

    প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী এন আমিন রাসেল বলেন, আমতলা মোড়ে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চায়। এ সময় তারা মোটরসাইকেলে তেল তোলার জন্য বেরিয়েছেন বলে জানান। 


    মোটরসাইকেল যিনি চালাচ্ছিলেন তিনি নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন এবং নিজের নাম কামরুজ্জামান পদবি এএসআই হিসেবে জানায়। তবে তার তখন কোনো ডিউটি ছিল না এবং কোনো পরিচয়পত্রও দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্রও সঙ্গে ছিল না।  

    মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ের কাজ মাননীয় পুলিশ কমিশনার তদারকি করছেন। প্রতিদিন মেট্রো এলাকাজুড়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম। 

    তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। তাই সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন আইনের গতিতে চলবে বলে জানান এই কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ