ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কাঁঠালিয়ায় কলেজছাত্র হত্যা

    সুন্দরবন থেকে নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার

    সুন্দরবন থেকে নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র আরিফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মজিবর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার রাতে বাগেরহাট জেলার শরণখোলার সুন্দরবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে কাঁঠালিয়া থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

    পুলিশ জানায়, গত ২১ জুন কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হন মজিবর রহমান। ২২ জুন রাতে নবনির্বাচিত ইউপি সদস্যর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী জিয়াউল হক ফার”ক মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পরাজিত প্রার্থীর সমর্থক কলেজছাত্র আরিফ হোসেন নিহত হয়। এ ঘটনায় নিহতর বাবা মো. শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে পরের দিন কাঁঠালিয়া থানায় ২২ জনের নাম উলে­খসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পরপরই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

    তাঁরা হলেন উপজেলার বিল ছোনাউটা গ্রামের মামলার মো. আবদুল আলিম সিকদার, একই গ্রামের আবদুল মালেক সিকদার, মো. সিরাজ হাওলাদার ও মো. শাহজাহান হাওলাদার। মামলার প্রধান আসামি নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সে শরণখোলার সুন্দরবন এলাকায় অবস্থান করছে। কাঁঠালিয়ার পুলিশ স্থানীয় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সুন্দরবনে পলাতক ছিলেন নবনির্বাচিত ইউপি সদস্য। তাকে গ্রেপ্তারের পরে কাঁঠালিয়ায় থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে পাঠানো হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ