ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  •  মাস্ক না পরায় বরিশালে ২৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

     মাস্ক না পরায় বরিশালে ২৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় ২৬ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়।  

    ভ্রাম্যমাণ আদালত চলাকালে করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়। বিনামূল্যে বিতরণ করা হয় মাস্ক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম এবং আরাফাত হোসেনের নেতৃত্বে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত নগরীর নতুন বাজার এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ জন ব্যক্তি এবং মাস্ক না পরা লোকজনকে স্থান দেয়ায় ২টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেন। 
    অপরদিকে আরাফাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ এবং চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১১ জন ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। 

    জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ