ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নলছিটিতে পর্নোগ্রাফি যুবক গ্রেপ্তার

    নলছিটিতে পর্নোগ্রাফি যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে ফয়সাল আহমেদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে। 

    নলছিটি থানার  উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ পার্শ্ববর্তী গ্রামের এক গৃহবধূর ছবি সংগ্রহ করে অশ্লীল মন্তব্য করে ফেসবুকে ছেড়ে দেয়। পরে ভয় দেখিয়ে গৃহবধূর পরিবারের লোকজনের কাছে  টাকা দাবি করে আসছিলেন ফয়সাল। কিন্তু ভুক্তভোগীর পরিবারের লোকজন টাকা দিতে রাজি না হওয়ায় ফয়সাল ওই ছবি ফেসবুক থেকে প্রত্যাহার করেনি।

     এ ঘটনায় ওই গৃহবধূ  ফয়সালের  বিরুদ্ধে গত ১০ জুন নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম. মাহমুদ হাসান প্রিন্স বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। আমরা ফয়সালকে গ্রেপ্তার করেছি। আদালতের মাধ্যমে তাকে শনিবার কারাগারে পাঠানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ