ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শাকিবের দুই ছবি নিয়ে তোড়জোড়

    শাকিবের দুই ছবি নিয়ে তোড়জোড়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহার বাকি আর কিছুদিন। এরই মধ্যে কঠোর লকডাউন শুরু হয়েছে। সিনেমা হলও বন্ধ। কবে খুলবে সে সিদ্ধান্তও হয়নি। তবু শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি ঈদে মুক্তি দেওয়ার জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছেন ছবির পরিচালক তপু খান। শেষ কয়েকদিনের শুটিং চলমান থাকলেও লকডাউনের কারণে আপাতত স্থগিত রেখেছেন।

    যদিও সরকারি প্রজ্ঞাপনে শুটিং নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবু লকডাউনের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা শুটিং স্থগিত রাখার পক্ষে। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সিনেমার টিমের সঙ্গে বসেছি আমরা। আমরা চাইছি না এখন শুটিং হোক। সব ধরনের চলচ্চিত্রের শুটিংই স্থগিত রাখার জন্য বলেছি।’

    ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান বলেন, ‘পরিচালক সমিতি অনুরোধ জানিয়েছে আপাতত শুটিং না করার জন্য। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করেছি। ওনারা বলেছেন, দুই–এক দিন পর পরিস্থিতি বুঝে শুটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যদি অনুমতি দেন, আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব। ঈদের তিন সপ্তাহও বাকি নেই। যদি হল খোলে, সিনেমার শুটিং শেষ করে ঈদেই মুক্তি দিতে পারব ছবিটি। আমাদের শুটিংয়ও বেশি বাকি নেই। আর মাত্র দু-একদিন শুটিং করলে গল্প শেষ। শুধু একটা গান বাকি থাকবে। পাশাপাশি সিনেমার পোস্ট প্রডাকশনও চলছে সমান তালে।’

    অন্যদিকে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় আছে। ‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। গত ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছিল ছবিটি। ভারতে সিনেমাটির পোস্ট প্রডাকশন হয়েছে।

    সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, একসঙ্গে দুটি সিনেমা মুক্তি দিলেও সমস্যা নেই। দুই সিনেমাতেই নতুন শাকিব খানের দেখা পাবেন দর্শক। একটা সিনেমা সামাজিক দায়বদ্ধতা নিয়ে, যেখানে সমাজের অনেক অসংগতি তুলে ধরা হবে বলে আমি জেনেছি। আর আমার সিনেমাটি প্রেম ও পারিবারিক গল্পের, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ