ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দেশে পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

    দেশে পৌঁছালো মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় পৌঁছালো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি আরও সাড়ে ১২ লাখ টিকা। আজ শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টায় একটি বিশেষ বিমানে টিকার চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গতকাল রাত ও আজ সকাল মিলিয়ে এখন পর্যন্ত মডার্নার মোট ২৫ লাখ টিকা দেশে এলো।

    এর আগে, শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে মডার্নার ১২ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছায়। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

    একইদিন চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছায়। এদিন রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এখন ১০ লাখ ডোজ টিকা এসেছে। কাল (শনিবার) সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।

    গত ২২ জুন হোয়াইট হাউস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠালো যুক্তরাষ্ট্র।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ