ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • হলি আর্টিজান নিহতদের স্মরণেবিদেশি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা

    হলি আর্টিজান নিহতদের স্মরণেবিদেশি রাষ্ট্রদূতদের শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুলশানের হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাঁচটি দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (১ জুলাই) হামলার পাঁচ বছর উপলক্ষে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন তারা।

    এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী, জাপানি রাষ্ট্রদূত নাউকি ইতো, ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াটা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তিরিঙ্ক এবং বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রধান আমানুল হক।

    মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র সরকার।


    ২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিলো। ওই দিন মোট ২২ জন নিহত হন। এদের মধ্যে নয় জন ইতালির নাগরিক, সাত জন জাপানি, দুই জন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদূত মার্কিন নাগরিক এবং দুই জন পুলিশ অফিসার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ