ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মাটি খুঁড়ে মিলল ৩০০০ বছর পুরনো স্বর্ণ শহর

    মাটি খুঁড়ে মিলল ৩০০০ বছর পুরনো স্বর্ণ শহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    মিসরে বালি ও মাটির নিচে চাপা পড়েছিল তিন হাজার বছরের পুরনো স্বর্ণ শহরের। খোঁড়াখুঁড়ির পর সন্ধান মেলে এই শহরটির। খুঁজে পাওয়া এই শহরকে তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক খোঁজ বলে জানিয়েছে মিসর।

    বৃহস্পতিবার দেশটির বিশেষজ্ঞ জাহি হাওয়াস লুক্সর শহরের কাছে এই হারিয়ে যাওয়া স্বর্ণের শহরের খবর জানান। 

    এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া মিসরের সবচেয়ে বড় প্রাচীন শহর, যা আতেন নামে পরিচিত ছিল। গত বছরের সেপ্টেম্বরে এই শহর খুঁজতে খোঁড়াখুড়ি শুরু হয়। সপ্তাহখানেকের মধ্যে বালি-মাটির নিচ থেকে আতেন শহরের পুরাতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসতে শুরু করে।

    বলা হচ্ছে, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১খৃস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল।

    রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খৃস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো। 

    হাওয়াস জানান,‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরীটি বিভিন্ন সড়ক দিকে বিভক্ত করা ছিল এবং ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।’

    সেখানে খুঁজে পাওয়া গয়না, রঙিন তৈজসপত্র, গুবরে পোকার তাবিজ এবং কাদামাটির ইট নিয়ে আরও বিশদ গবেষণা চালাচ্ছেন গবেষকরা। চেষ্টা করছেন শাসকাল নির্ধারণের।

    সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ