ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নলছিটিতে করোনা উপসর্গে নবনির্বাচিত ইউপি সদস্যর মৃত্যু

    নলছিটিতে করোনা উপসর্গে নবনির্বাচিত ইউপি সদস্যর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম নান্টু খানের (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি গত ২৯ জুন হাসপাতালে ভর্তি হন।  

    মৃতের ভাই সবুজ খান জানান, গত ২১ জুনের ইউপি নির্বাচনের পরে বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম নান্টু খান। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৯ জুন তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলেও এখনো রিপোর্ট আসেনি। নান্টু খান দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি টানা দুই দফায় ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা মেম্বারর্স ফোরামের সভাপতি ছিলেন।  

     এদিকে ঝালকাঠিতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন আক্রান্ত হয়েছে। ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। জেলায় ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭৫৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৫ জন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ