ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

    স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের কৃতি সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যার পর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জন্য আনন্দের বিষয়। বিশেষ করে আমরা লালমোহনবাসী মেজর হাফিজ উদ্দিন আহমেদ কে নিয়ে গর্বিত। তিনি সংসদ সদস্য হওয়ার পরপরই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ প্রদান করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ