ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইউনাইটেড মাল্টিপারপাস

    গ্রাহকের দেড়শ কোটি টাকা নিয়ে পালিয়েছে মঞ্জু পরিবার

    গ্রাহকের দেড়শ কোটি টাকা নিয়ে পালিয়েছে মঞ্জু পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ইউনাইটেড মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের নামে ১৩ হাজার সদস্যের শেয়ারের দেড়শ কোটি টাকা নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানটির মূল হোতা মঞ্জুরুল আলমসহ পরিবারের ৩ জন। মঞ্জুরুল, তার স্ত্রী রুজিনা আক্তার ও মঞ্জুরুলের বাবা ইউসুফ মিয়াকে খুঁজছে গ্রাহকরা।


    এদিকে টাকা ফেরত পেতে একের পর এক মামলায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। বুধবার দুপুরে ভোলা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জন স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন বাতিল করে তাদের জেলহাজতে পাঠিয়েছে।

    জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামাল উল্লেখ করেন, বর্তমানে অর্থ আত্মসাৎ ও প্রতারণা একটি সামাজিক ব্যধিতে রূপ নিয়েছে। তাই এই আসামিদের জামিন নামঞ্জুর করা হলো। জেলে যাওয়া আসামিরা হলেন, মঞ্জুরুলের শ্বশুর ও সোসাইটির সভাপতি আব্দুল খালেক, ভাই মনসুর আলম ও আব্দুল্লাহ আল মামুন, ভগ্নিপতি ফখরুল ইসলাম রাসেল ও চাচাত ভাই খায়েদুল ইসলাম।

    এ বছরের ২৩ মে সৌদি প্রবাসী ওই প্রতিষ্ঠানের সদস্য দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তিনি ও তার এক আত্মীয় পান ১৮ লাখ টাকা। ওই টাকা আত্মসাৎ করে আসামিরা গা ঢাকা দেয়। ওই প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম বাবুল তার করা মামলায় অভিযোগ করেন, মঞ্জুরুল আলম ও তার পরিবার বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটির দেড়শ কোটি টাকা আত্মসাৎ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ