ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর
    পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা শেষে প্রশ্ন কঠিন হওয়া ও পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ সময় তারা কলেজের গেট ও অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

    শনিবার (১১ জুলাই) দুপুরে চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশ্ন কঠিন হওয়ায় অনেকেই কাঙ্ক্ষিতভাবে উত্তর দিতে পারেননি। পরীক্ষার সময় একে অপরের সঙ্গে আলোচনা বা সহযোগিতার সুযোগ না দেওয়ায় দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কয়েকজন পরীক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা হয়।

    পরীক্ষা শেষে শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে কলেজের প্রধান ফটক ভাঙচুর করেন। পরে তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।


    চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, শিক্ষার্থীদের প্রশ্ন হার্ড হওয়ায় পরীক্ষা ভালো না হয়নি ও পরীক্ষার হল কড়া করায় শিক্ষার্থীদের ক্ষোভ সৃষ্টি হয়। পরে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা একত্রিত হয়ে কেন্দ্র সুপার ও ওই কলেজের অধ্যক্ষ রুম ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর সেল নিক্ষেপ করেন। তবে ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ