ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

Motobad news

আজকের এই দিনে

আজকের এই দিনে
ছবি : প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ ০১ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৮৩৫ সালের এদিনে উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ।
১৮৪৭ সালের এদিনে মার্কিন ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু।
১৮৬২ সালের এদিনে কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৮৬২ সালের এদিনে রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩ সালের এদিনে আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু।
১৮৬৭ সালের এদিনে কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৯ সালের এদিনে অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু।
১৯২১ সালের এদিনে কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
১৯২১ সালের এদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ সালের এদিনে স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত।
১৯৪৭ সালের এদিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস।
১৯৬০ সালের এদিনে ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬২ সালের এদিনে আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
১৯৬৬ সালের এদিনে কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
১৯৬৭ সালের এদিনে কানাডা প্রতিষ্ঠিত।
১৯৯৭ সালের এদিনে বৃটেন চীনের গুরুত্বপূর্ণ দ্বীপ জনপদ হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়।
২০০২ সালের এদিনে নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।

জন্ম:
১৬৪৬ সালের এদিনে জার্মান দার্শনিক এবং গণিতবিদ গট্ফ্রিড লিবনিত্সসের জন্ম।
১৮৮২ সালের এদিনে প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম।
১৯০৩ সালের এদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আবুল ফজলের জন্ম।
১৯০৭ সালের এদিনে বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান আতাউর রহমান খানের জন্ম।
১৯৩০ সালের এদিনে নোয়াম চমস্কির স্ত্রী ক্যারল চমস্কি জন্মগ্রহণ করেন।
১৯৪৭ সালের এদিনে বঙ্গবন্ধুর অন্যতম বিশেষ স্নেহভাজন ৪ খলিফার অন্যতম আবদুল কুদ্দুস মাখনের জন্ম।
১৯৬১ সালের এদিনে মার্কিন ক্রীড়াবিদ কার্ল লুইসের জন্ম।
১৯৬১ সালের এদিনে প্রিন্সেস ডায়ানার জন্মদিন।
১৯৬৭ সালের এদিনে কানাডিয়ান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন জন্মগ্রহন করেন।
১৯৭৬ সালের এদিনেওলন্দাজ ফুটবলার রুড ভ্যান নিস্টেল্রয়ির জন্ম।

মৃত্যু:
১৯৬২ সালের এদিনে প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মৃত্যু।
২০০৪ সালের এদিনে ইংরেজ লেখক পিটার বার্নেস মৃত্যুবরণ করেন।
২০০৪ সালের এদিনে আমেরিকার প্রখ্যাত অভিনেতা মার্লোন ব্র্যান্ডো মৃত্যুবরণ করেন।

দিবস:
১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন