ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ফেসবুক আপত্তিকর পোস্ট: চরফ্যাশন প্রেসক্লাবের দুই সদস্যকে অব্যাহতি 

    ফেসবুক আপত্তিকর পোস্ট: চরফ্যাশন প্রেসক্লাবের দুই সদস্যকে অব্যাহতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের দুই সাধারণ সদস্যকে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে সদস্য পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

    প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২৯ জুন অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্তের ভিত্তিতে ৩০ জুন পৃথক দুটি স্মারকের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

    প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাধারণ সদস্য মিজানুর রহমান নয়ন গত ৩০ মে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে চরফ্যাশন প্রেসক্লাব-সম্পর্কিত একটি পোস্ট প্রকাশ করেন। কার্যনির্বাহী কমিটির মতে, ওই পোস্ট প্রেসক্লাবের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য, সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ঘটনায় ৩ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি ৯ জুন লিখিত ব্যাখ্যা দাখিল করলেও ২৯ জুন অনুষ্ঠিত জরুরি সভায় কার্যনির্বাহী কমিটি তার ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে অভিমত দেয় এবং অভিযোগ যথাযথভাবে খণ্ডন করতে ব্যর্থ হওয়ায় তাকে সাধারণ সদস্য পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

    একই ঘটনায় প্রেসক্লাবের আরেক সাধারণ সদস্য  সোহেব চৌধুরী ওই ফেসবুক পোস্টে শেয়ার ও মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়ে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে কার্যনির্বাহী কমিটি অভিযোগ আনে। এ বিষয়ে তাকেও  ৩ জুন ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দাখিল করেননি। বিষয়টি ২৯ জুনের জরুরি সভায় পর্যালোচনা শেষে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধেও স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

    পৃথক স্মারকে উল্লেখ করা হয়, গঠনতন্ত্রের প্রযোজ্য বিধান ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই সদস্যের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে তারা চরফ্যাশন প্রেসক্লাবের সদস্য হিসেবে কোনো সাংগঠনিক অধিকার, সুযোগ-সুবিধা ভোগ, দায়িত্ব পালন কিংবা প্রেসক্লাবের সভা ও কার্যক্রমে অংশগ্রহণের অধিকারী থাকবেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ