ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বাড়ি ফেরার পথে ভোলায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

    বাড়ি ফেরার পথে ভোলায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ফেরার পথে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. নয়ন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

    বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের শনিরবোল এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত নয়ন একই পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।

    আহতরা হলেন, পৌরসভার বাসিন্দা মো.আলী জিন্নাহর ছেলে আরমান (১৭) এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ (১৮)। তারা সহপাঠী।

    লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে নিহতের মরদেহ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত দুজনকে বরিশালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ