ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প‌রি‌প্রেক্ষি‌তে ভারতীয় ভিসা সেন্টারগু‌লো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

    বুধবার (৩০ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

    হাইক‌মিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই ২০২১ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

    তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে। জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনও জিজ্ঞাসায় যোগাযোগ: info@ivacbd.com, ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ