ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হিজলায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

    হিজলায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ অপু সিকদারের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে মেঘনার দুর্গাপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।

    নিহত অপু সিকদার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে। তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। প্রায় ১৩ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

    ট্রলারচালক সিদ্দিক মাঝির বরাতে জানা যায়, তাঁরা ঢাকা থেকে সিমেন্ট নিয়ে হিজলা বন্দরে ফিরছিলেন। সন্ধ্যায় ট্রলারটি মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৌঁছালে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বিকট শব্দের মধ্যে ট্রলারে থাকা চারজনের মধ্যে অপু সিকদার নদীতে পড়ে যান। একই ঘটনায় আলমগীর সিকদার (৩০) নামের এক শ্রমিক জ্ঞান হারান।

    পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জ্ঞানহারা আলমগীরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর থেকেই নিখোঁজ অপু সিকদারের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়।

    হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ