ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • মনের নানা কষ্ট জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস পরীমনির

    মনের নানা কষ্ট জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস পরীমনির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমনি তার মনের নানা কষ্ট জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।  একসঙ্গে তার সম্পদ ও গাড়ি-বাড়ি নিয়ে জানিয়েছেন।

    বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব বিষয় নিয়ে লিখেছেন তিনি।  

    তিনি লিখেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি।  যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ!

    একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।  

    আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি।  আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি।আমি নিয়মিত একজন করদাতা।

    আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। 

    আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ।মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ । - আপনাদের পরীমনি।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার অভিনেত্রী অরুণা বিশ্বাস একটি এফএম রেডিওর সাক্ষাৎকারে পরীমনিকে উদ্দেশ করে বলেন, একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। দেশে কি দুদক নাই? দুদকের মনে প্রশ্ন জাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? কীভাবে আসতেছে? একজন শিল্পী কোথা থেকে এত টাকা পায়?


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ