ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভোলায় ভাড়া বাসায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    ভোলায় ভাড়া বাসায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার শহরের উকিলপাড়া এলাকার ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উকিলপাড়া গোরস্থান মাদ্রাসার সামনে একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী সোহাগ পলাতক রয়েছেন।
    নিহতের বাবা-মার দাবি, মিতুকে হত্যা করা হয়েছে।

    মিতুর মা আয়শা বেগম জানান, সকালে তার মেয়ের জামাই সোহাগ ফোন করে তাকে দ্রুত বাসায় যেতে বলেন। তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে মর্মে জানিয়ে লাইন কেটে দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসার বিছানার ওপর মিতুর মরদেহ দেখতে পান। 

    নিহতের বাবা মো. বশিরের অভিযোগ, জামাই সোহাগের সঙ্গে মিতুর দাম্পত্য জীবনে দীর্ঘদিন বিরোধ চলছিল।  এ নিয়ে একাধিকবার বিচার-সালিশও হয়েছে।
     
    তিনি আরও দাবি করেন, সোহাগ আগেও একটি বিয়ে করেছিলেন এবং সেই স্ত্রীর মৃত্যুও রহস্যজনক ছিল।

    নিহত সুমাইয়া আক্তার মিতুর তিন বছর বয়সী ওয়াকিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে। স্বামী সোহাগ ভোলা শহরের একটি গ্লাসের দোকান পরিচালনা করতেন।

    স্বামী সোহাগের বাড়ি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ঘুইংগারহাট এলাকার মাস্টার বাড়ি। নিহত মিতুর বাড়ি একই উপজেলার দক্ষিণ জয়নগর ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট এলাকার কবিরাজ বাড়ি। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। ঘটনার খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন।

    ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ