ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ঝালকাঠিতে করোনায় ৫১ জন আক্রান্ত

    ঝালকাঠিতে করোনায় ৫১ জন আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সীমিত পরিসরে লকডাউনের তৃতীয় দিন চলছে ঢিলেঢালাভাবে। লকডাউনের মধ্যেও বুধবার সকাল থেকে রাস্তায় ও বাজারে মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই।

    পুলিশের অভিযান শুরু হলে দোকানপাট বন্ধ রাখলেও চলে যাওয়ার পরে আবারো খুলে বসেন দোকানীরা। কোনভাবেই সচেতন করা যাচ্ছে না জনসাধারণকে। এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তারা।  

    এদিকে লকডাউনে জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে শহরে অভিযান চালানো হয়েছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন খোলা কয়েকটি দোকানপাট বন্ধ করে দেন। মাস্ক ছাড়া বের হওয়া মানুষকে বাড়িতে ফিরে যেতে বলা হয়।  গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। 

    এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৮১জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ