ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও 

    গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেছেন, অপরাধের সংখ্যা গ্রাম আদালতের মাধ্যমে অনেক কমে আসছে, স্বামী-স্ত্রীর কলহসহ জমি-জমা সংক্রান্ত বিরোধ মিমাংসায় অগ্রনী ভূমিকা পালন করছে গ্রাম আদালত, চেয়ারম্যান, মেম্বারদের ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকায় সমাজের বহু মানুষ বিভিন্ন ভাবে সমস্যায় পড়ে তা নিরসনে গ্রাম আদালতের ভূমিকা অতুলনীয়।

    সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, গ্রাম আদালত বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী, উজিরপুর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলী উপজেলা সমাজসেবা 

    কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম প্রমুখ। উপজেলায় এ পর্যন্ত সর্বমোট গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১১২০। এরমধ্যে ১১১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ