ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশু বরিশাল থেকে উদ্ধার

    গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ৩ শিশু বরিশাল থেকে উদ্ধার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ উদ্ধার শিশুদের পরিবারের নিকট হস্তান্তর করেন।

    সোমবার (১১ মে) রাতে তাদের উদ্ধার করা হয়। 

    উদ্ধার হওয়া শিশুরা টঙ্গীর সাতাইশ এলাকার ব্যাংকপাড়ার বাসিন্দা।

    পুলিশ জানায়, গত ৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ব্যাংকপাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হয়। এর পর তাদের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশের একটি আভিযানিক দল উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

    পরে টঙ্গী পশ্চিম থানার আভিযানিক দল শিশুদের নিজ হেফাজতে নিয়ে নিরাপদে থানায় আনে।

    টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর বরিশাল জেলার কাজিরহাট থানার হেশাম উদ্দিন বাজার এলাকা থেকে তিন শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    তিনি আরো বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং শিশুদের সেখানে যাওয়ার পেছনের কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ