ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সংবাদ সম্মেলনে অভিযোগ

    ভোলায় বিএনপি নেতাদের নির্দেশে সাংবাদিকের ওপর হামলা

    ভোলায় বিএনপি নেতাদের নির্দেশে সাংবাদিকের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের চর কচুয়াখালীতে ভূমিহীনদের জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাহিবুর রহমান সুমন হাওলাদার নামে এক সংবাদ কর্মী। তিনি বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ভোলা জেলা প্রতিনিধি। বিএনপি নেতাদের নির্দেশে এ হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।

    মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

    জাহিবুর রহমান সুমন হাওলাদার জানান, লালমোহন উপজেলার চর কচুয়াখালীতে ভূমিহীন ও সরকারি বন্দোবস্ত জমির মালিকরা চরে যেতে পারছেন না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (১১ মে) সকালে জমির মালিকরা প্রায় ৩০০ জন চরে যান। সেখানে সংবাদ সংগ্রহ করতে তিনিও যান। পরে সোখানে গেলে পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের বিএনপির সভাপতি নুরুউদ্দিন ও মোতাহার নগর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মাইনুলের নির্দেশে ১৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

    তিনি আরও জানান, হামলায় তিনিসহ ৮-১০ জন আহত হন। এসময় তার ক্যামেরা, মাইক্রোফোন, নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেন হামলাকারীরা। এ ঘটনায় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

    সংবাদ সম্মেলনে চর কচুয়াখালীর কার্ডধারী জমির মালিকরা উপস্থিত ছিলেন।

    অভিযোগের বিষয়ে পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের বিএনপির সভাপতি নুরুউদ্দিন ও মোতাহার নগর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মাইনুলের বক্তব্য জানতে চাইলে তারা দাবি করেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। চরে দুই পক্ষ জমি নিয়ে বিরোধে তর্ক-বিতর্ক হলেও মারামিরর ঘটনা ঘটেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ