ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা পুলিশের

    শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা পুলিশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই আলোচনা। রাজনীতিতে যোগ দেওয়ার পর যেন তা আরও বেড়েছে। এবার তার বিরুদ্ধে দায়ের হলো মামলা।

    বিনা অনুমতিতে রোড শো করার জন্য শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে কলকাতা পুলিশ। এমনকী এ নিয়ে তর্কেও জড়ান অভিনেত্রী। বলা যায় ভোটের আগে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। 

    পুলিশের অনুমতি ছাড়াই বিজেপি কর্মীদের নিয়ে শ্রাবন্তী একাই রোড শো করেন। যার ফলস্বরূপ এবার, আইনি বিপাকে পলেন বিজেপির এই তারকা প্রার্থী। শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিশ।

    শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশের কাজে বাধা এবং অবৈধ জমায়েতেরও। নির্বাচনী প্রক্রিয়ার ৪৮ ঘণ্টা আগে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রিপোর্ট এরইমধ্যে জমাও পড়েছে। এই বিষয়ে যদিও বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

    অন্যদিকে শ্রাবন্তী অভিযোগ তুলে বলেন, ‘পুলিশ থানার ভেতরে লুকিয়ে ফোনে কথা বলছে। গত ১ ঘণ্টা ধরে দাঁড়ানোর পরও ওসি আসেননি একবারের জন্যও। পুলিশ ইচ্ছে করে শেষ মূহূর্তে আমাদের ব়্যালি করতে দিচ্ছে না। আমাদের জবাব চাই কেন আমাদেরকে অনুমতি দেওয়া হল না। মিঠুনদা আমাকে নিজে ফোন করে বলেছেন যে, তুই জানবি, কেন আমার প্রচার বাতিল করা হল, কারণটা কী?’

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ