ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভোল‍ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

    ভোল‍ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ
    চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা জব্দ করা ডিজেল। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে অবৈধভাবে মজুত করে রাখার অভিযোগে ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মজুতকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার অন্তর্গত উত্তর আইচা বাজারের তেল ব্যবসায়ী জয়নাল কেরানির বাড়ি থেকে এই ডিজেল উদ্ধার করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযানকালে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। যা যথাযথ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অবৈধ জ্বালানি মজুত ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন থাকার এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ