ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ইউপি নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার

    ইউপি নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিতের বিষয়ে পরিপত্র জারি করে সিদ্ধান্ত জানিয়েছে সরকার।


    মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়। 

    পরিপত্রে বলা হয়েছে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়েছে। অতএব, মেয়াদোত্তীর্ণ এবং শিগগিরই মেয়াদোত্তীর্ণ হবে- এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

    গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপিতে ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ওই নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ৩ জুন এক বৈঠকে ২১ জুন ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করে ইসি। নির্ধারিত ২১ জুনে ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ